আলহামদুলিল্লাহ! ইসলামী জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত আমাদের এই মাদরাসাটি দিনদিন অগ্রগতির পথে এগিয়ে চলেছে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে আমরা প্রতিনিয়ত নিয়োজিত আছি।
শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার পাশাপাশি চারিত্রিক গঠন ও নৈতিক উন্নয়নের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। আমাদের লক্ষ্য—একটি সুশৃঙ্খল, পরিশীলিত ও ঈমানদার প্রজন্ম তৈরি করা, যারা আলোকিত করবে সমাজ ও জাতিকে।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সকল শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি, যাঁরা এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় পাশে থেকেছেন এবং সহযোগিতা করেছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবং এই প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নিন—এই কামনায় বাণী শেষ করছি।
والسلام
হা.জামান সাহেব
প্রধান শিক্ষক
আল-খাইর আইডিয়াল মাদরাসা
৩২৮, শহীদ জননী জাহানারা ইমাম সরণি, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ঢাকা-১২০৫